ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ২৩:১৬, ১৫ জুলাই ২০২৬
ছবি :সংগৃহীত
সার্কের মহাসচিব রাষ্ট্রদূত গোলাম সারওয়ার আজ বুধবার ইসলামাবাদস্থ বাংলাদেশ হাইকমিশন পরিদর্শন করেন। মহাসচিবকে বাংলাদেশ হাইকমিশনে অভ্যর্থনা জানান পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো: ইকবাল হোসেন খান।
এসময় প্রতিরক্ষা উপদেষ্টা, উপ-হাইকমিশনার, প্রেস কাউন্সিলর,কাউন্সিলর কনস্যুলার, দূতালয় প্রধান এবং হাইকমিশনে কর্মরত কর্মকর্তা/কর্মচারীগণ এবং সার্ক সচিবালয়ের পরিচালক মো: ওয়াসিম শাহজাদ চৌধুরি (M. Waseem Shahzad Chaudhri)সহ সার্কের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
মহাসচিব ইসলামাবাদে ডিপ্লোমেটিক এনক্লেভে বাংলাদেশের নবনির্মিত চ্যান্সেরি কমপ্লেক্স ঘুরে দেখেন। মহাসচিব গোলাম সারওয়ার উপস্থিত সকলের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। পরে তিনি হাইকমিশন চত্ত্বরে একটি বৃক্ষ রোপণ করেন।