ঢাকা, বুধবার, ০৫ আগস্ট ২০২৬

২০ শ্রাবণ ১৪৩৩, ১৯ সফর ১৪৪৮

 টাঙ্গাইলে মাসব্যাপী পরিছন্নতা অভিযান

টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশ: ২২:৫৪, ৪ আগস্ট ২০২৬

 টাঙ্গাইলে মাসব্যাপী পরিছন্নতা অভিযান

ছবি:বাংলার চোখ

পরিষ্কার পরিচ্ছন্ন নগরায়ন গড়তে, টাঙ্গাইলে মাসব্যাপী পরিচ্ছন্ন অভিযান শুরু করেছে স্বেচ্ছাসেবী ফোরাম। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (০৪ আগস্ট) দিনব্যাপী পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান পরিচালনা করা হয়।

এ সময় টাঙ্গাইল পৌরসভার ১৫নং ওয়ার্ডের আশেকপুরে ছাত্র ছাত্রীদের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে টাঙ্গাইল স্বেচ্ছাসেবী ফোরামের প্রতিষ্ঠাতা পরিচালক তানভীর হাসান খান রুবেল এর নিজ উদ্যোগে এ পরিষ্কার পরিছন্নতা অভিযান শুরু করা হয়।

আশেকপুর জোবায়দা উচ্চ বিদ্যালয়ের পাশের রাস্তাটি  জঙ্গলে ভরা ছিলো। প্রতিনিয়ত পথচারী ও বিদ্যালয়ে অধ্যায়নরত ছাত্র-ছাত্রীরা ওই রাস্তায় যাতায়াত করতে সাপ পোকার ভয়ে আতঙ্কিত থাকতো।

ধীরে ধীরে রাস্তাটি জনসাধারণের চলার অনুপযোগী হয়ে উঠেছিল। রাস্তাটির দুই ধারে জঙ্গল পরিষ্কার করে দেয়ায় এখন মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে। প্রশংসিত হচ্ছে টাঙ্গাইল স্বেচ্ছাসেবী ফোরাম। এ ব্যাপারে প্রতিষ্ঠানের পরিচালক তানভীর হাসান খান রুবেল এর কাছে জানতে চাইলে তিনি বলেন, এই ১৫নং ওয়ার্ডে নানা অভিযোগে ভরা। এ বিষয় নিয়ে বারবার পৌর কর্তৃপক্ষকে অবহিত করলেও কোন ফল পাচ্ছে না জনসাধারণ।

আপনারা জানেন আমাদের প্রধানমন্ত্রী একটি উক্তি ব্যবহার করেন করবো কাজ গরবো দেশ, সবার আগে বাংলাদেশ। এই দেশকে জঞ্জাল মুক্ত করতে পরিকল্পিত নগরায়ন গড়তে কাউকে না কাউকে তো এগিয়ে আসতে হবে। তাই নিজ উদ্যোগেই পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ হাতে নেওয়া হয়েছে। জনস্বার্থে আমাদের এই কাজ অব্যাহত থাকবে।

আরও পড়ুন