রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশ: ২৩:১৯, ৩ আগস্ট ২০২৬
ছবি:বাংলার চোখ
নওগাঁর রাণীনগর উপজেলার পঞ্চগ্রামে উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে জাগ্রত জনতা সংসদ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর ৮ম আসর। শনিবার বিকেলে উপজেলার বিজয়কান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হয়।
টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডক্টরস এগ্রোভেট লি. এর ব্যবস্থাপনা পরিচালক ডা. মো. রফিউল করিম রাফি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩নং গোনা ইউনিয়ন বিএনপির সভাপতি মো. হাসান আলী, বাপেক্স-পেট্রোবাংলার সাবেক ডিজিএম আলহাজ্ব মো. নজরুল ইসলাম, ৩নং গোনা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. ইলিয়াস হোসেন মিঠু, ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি আলহাজ্ব মো. শাহাদাত শাহসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সফুরা-আব্দুস সাত্তার আল কুরআন লার্নিং ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব মো. আব্দুস সাত্তার।
প্রধান অতিথি ডা. মো. রফিউল করিম রাফি বলেন, যুবসমাজকে মাদক, সন্ত্রাস ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। এ ধরনের টুর্নামেন্ট তরুণদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এছাড়াও এই টুণামেন্ট কে বড় পরিসরে নিয়ে যাওয়া ও মাঠ বৃদ্ধির জন্য সর্বোচ্চ সহযোগিতা আমার পক্ষ থেকে থাকবে। এই ধরনের টুর্নামেন্ট থেকে জাতীয় পর্যায়ে খেলোয়াড় যেন আমরা তৈরি করতে পারি। খেলাধুলা শুধু বিনোদনের মাধ্যম নয়, এটি ভ্রাতৃত্ব, শৃঙ্খলা ও সৌহার্দ্যের বন্ধনকে আরও দৃঢ় করে। তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহী করতে এ ধরনের আয়োজন সমাজে ইতিবাচক পরিবর্তন আনবে।
উদ্বোধনী ম্যাচে আসমা মিম্মা ফুটবল একাডেমি ও দীঘা ব্লু স্টার মুখোমুখি হয়। শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল উপহার দিয়ে আসমা মিম্মা ফুটবল একাডেমি ২–০ গোলের জয়ে টুর্নামেন্টে শুভ সূচনা করে।
খেলা দেখতে মাঠে বিভিন্ন এলাকার হাজারো দর্শক উপস্থিত হয়। তাদের প্রাণবন্ত উপস্থিতিতে পুরো মাঠ উৎসবমুখর হয়ে ওঠে।