ঢাকা, সোমবার, ১০ আগস্ট ২০২৬

২৫ শ্রাবণ ১৪৩৩, ২৫ সফর ১৪৪৮

টাঙ্গাইলে স্বেচ্ছাসেবী ফোরাম এর মাসব্যাপী কর্মসূচি 

টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশ: ২২:৩৬, ৯ আগস্ট ২০২৬

টাঙ্গাইলে স্বেচ্ছাসেবী ফোরাম এর মাসব্যাপী কর্মসূচি 

ছবি:বাংলার চোখ

টাঙ্গাইলে স্বেচ্ছাসেবী ফোরাম এর ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে কবিতা আবৃত্তি ও চিত্রাংকন প্রতিযোগিতা  অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৮ আগস্ট) সকালে বাংলাদেশ উদীচী শিল্প গোষ্ঠী পুরাতন ফৌজদারি কোর্ট চত্বর কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, টাংগাইল স্বেচ্ছাসেবী ফোরাম এর প্রতিষ্ঠাতা পরিচালক তানভীর হাসান খান রুবেল,বিচারক মন্ডলীদের মধ্যে ছিলেন, উদীচী শিল্পগোষ্ঠীর সভাপতি দেবাশীষ দেব, টাঙ্গাইল সেচ্ছাসেবী ফোরাম এর উপদেষ্টা বিপ্লব দত্ত পল্টন, অত্র সংগঠনের  সাধারণ সম্পাদক মোহিদুল ইসলাম মোহিত, সাংগঠনিক সম্পাদক, ফরিদ মিয়া ও দপ্তর ও প্রচার সম্পাদক, আসাদ হোসেন,কার্যকরী সদস্য জাহিদুল ইসলাম, মোঃ আসিফ ও সিয়াম প্রমুখ।

আরও পড়ুন