ঢাকা, শনিবার, ০৮ আগস্ট ২০২৬

২৩ শ্রাবণ ১৪৩৩, ২২ সফর ১৪৪৮

টাঙ্গাইলে ভাষা কর্মশালা ও পুরস্কার বিতরণ  

টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশ: ২৩:৩৭, ৭ আগস্ট ২০২৬

টাঙ্গাইলে ভাষা কর্মশালা ও পুরস্কার বিতরণ  

ছবি:বাংলার চোখ

ছায়ানীড়ের আয়োজনে ৭ আগস্ট  শুক্রবার সকালে  টাঙ্গাইল সাধারণ গ্রন্থাগার মিলনায়তনে ‘ভাষা কর্মশালা ও পুরস্কার বিতরণ’ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট আইনজীবী, শিক্ষানুরাগী ও সমাজসেবক ব্যারিস্টার গোলাম নবী। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ শিক্ষক সমিতির (বিটিএ) সাধারণ সম্পাদক মো. শামীম আল মামুন জুয়েল, সমাজসেবী জয়িতা লুৎফা আক্তার মিতা, কবি ও সংগঠক বেগম রোকেয়া ইসলাম, শিক্ষক ও লেখক মাসুদা সুলতানা।

এসময় আরো উপস্থিত ছিলেন টাঙ্গাইল সাধারণ গ্রন্থাগারের সম্পাদক কবি মাহমুদ কামাল এবং নজরুল গবেষক, আইনজীবী ও প্রাবন্ধিক আল রুহী।

কর্মশালার মূল আলোচক ছিলেন বাংলা ভাষার ফেরিওয়ালা ও ছায়ানীড়ের নির্বাহী পরিচালক অধ্যাপক মো. লুৎফর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সরকারি এম. এম. আলী কলেজ, কাগমারী, টাঙ্গাইলের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর খন্দকার মাহফুজুল হক।

কর্মশালায় বাংলা ভাষার শুদ্ধ চর্চা, ভাষার ইতিহাস-ঐতিহ্য এবং ভাষার সঠিক ব্যবহার নিয়ে আলোচনা করা হয়। পরে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, সাহিত্যপ্রেমী ও বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা ও সার্বিক ব্যবস্থাপনায় ছিল ছায়ানীড়। আয়োজকরা জানান, বাংলা ভাষা ও সাহিত্যচর্চা বিস্তারে ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।

আরও পড়ুন