পাইকগাছা(খুলনা)প্রতিনিধি
প্রকাশ: ০১:৫৯, ৬ আগস্ট ২০২৬
ছবি:বাংলার চোখ
খুলনার পাইকগাছায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জুলাই শহীদদের স্মরণে কবর জিয়ারত, সংবর্ধনা ও আলোচনা সভা ও অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে এ আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী সভাপতিত্ব করেন।
অনুষ্ঠানের শুরুতে উপজেলা প্রশাসন ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ জুলাই গণঅভ্যুত্থানে নিহত শহীদদের কবর জিয়ারত করেন। পরে সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভার শুরুতে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাবেক সচিব তোহিদুজ্জামান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফজলে রাব্বী, উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. আব্দুল মজিদ, পৌর বিএনপির সভাপতি আসলাম পারভেজ, জামায়াতে ইসলামীর খুলনা জেলা কর্মপরিষদ সদস্য সুপার আমিনুল ইসলাম, অধ্যাপক মমিন সানা, উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক আলতাফ হোসেন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এস এম এনামুল হক, উপজেলা বিএনপির সদস্য সচিব এস এম এমদাদুল হক, পৌর বিএনপির সাধারণ সম্পাদক কামাল আহমেদ সেলিম নেওয়াজ, পাইকগাছা থানার ওসি শেখ আওয়াল কবীর ও ওসি (তদন্ত) জুলফিকার।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা অনাথ কুমার মন্ডল স্বাগত বক্তব্য রাখেন। সভায় বক্তব্য দেন সাংবাদিক আলাউদ্দীন রাজা, জামায়াতে ইসলামীর মনোনীত মেয়র প্রার্থী অ্যাড. মোর্তজা জামান আলমগীর রুলু, মাওলানা শেখ কামাল হোসেন, বীর মুক্তিযোদ্ধা গাজী রুহুল আমিন, রণজিৎ কুমার সরকার, জুলাই যোদ্ধা আব্দুল কাদের নয়ন, রানা শেখ, গাজী তানভীর আহমেদ, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য জামিলুর রহমান রানা। বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগের কথা স্মরণ করে তাদের পরিবারের প্রতি শ্রদ্ধা ও সহমর্মিতা জানান। একই সঙ্গে আহত জুলাই যোদ্ধাদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তারা। আলোচনা সভা শেষে জুলাই গণঅভ্যুত্থানে নিহত শহীদদের পরিবার ও আহত জুলাই যোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়।
অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সরকারি কর্মকর্তা, সাংবাদিক, জুলাই যোদ্ধা, শহীদ পরিবারের সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।