ঢাকা, সোমবার, ১০ আগস্ট ২০২৬

২৫ শ্রাবণ ১৪৩৩, ২৫ সফর ১৪৪৮

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২১:১৬, ৯ আগস্ট ২০২৬

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ও ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। ছবি : বাসস

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। 

রোববার (৯ আগস্ট) বিকেলে রাজধানীর একটি রাষ্ট্রীয় অতিথি ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় দ্বিপক্ষীয় সম্পর্ক ও পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেন, ‘এটি ছিল দ্বিপক্ষীয় বিষয় নিয়ে নিয়মিত বৈঠক।’

মুখপাত্র আরও বলেন, বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনার বাংলাদেশ-ভারত সম্পর্কের বিভিন্ন দিক ও পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে মতবিনিময় করেন।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন