ঢাকা, শনিবার, ০৭ ফেব্রুয়ারি ২০২৬

২৪ মাঘ ১৪৩২, ১৮ শা'বান ১৪৪৭

আলোচনা অব্যাহত রাখার সম্মতিতে শেষ ইরান–যুক্তরাষ্ট্র বৈঠক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০০:৫৯, ৭ ফেব্রুয়ারি ২০২৬

আলোচনা অব্যাহত রাখার সম্মতিতে শেষ ইরান–যুক্তরাষ্ট্র বৈঠক

ছবি :সংগৃহীত

সামরিক সংঘাতের আশঙ্কার মধ্যেই ইতিবাচকভাবে শেষ হয়েছে ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের বৈঠক।  শুক্রবার (৬ ফেব্রুয়ারি) ওমানের রাজধানী মাসকটে দুই দেশের কর্মকর্তাদের মধ্যকার পরোক্ষ আলোচনা শেষ হওয়ার তথ্য জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। 

তিনি এ বৈঠকের জন্য মাসকটে গিয়েছিলেন। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপদেষ্টা স্টিভ উইটকফ এবং তার জামাতা জ্যারেড কুশনার আলোচনায় অংশ নেন।

গত জানুয়ারিতে ইরানে সরকারবিরোধী বিক্ষোভ দমনে দেশটির কঠরতায় ক্ষুব্ধ হয়ে নানা হুমকি দিয়ে আসছে যুক্তরাষ্ট্র। এমনকি দেশটির সঙ্গে ইরানের উত্তেজনা ক্রমেই বাড়ছিল। একপর্যায়ে হামলার প্রস্তুতির অংশ হিসেবে মধ্যপ্রাচ্যে যুদ্ধবিমানবাহী রণতরী এবং বেশ কয়েকটি ডেস্ট্রয়ার মোতায়েন করেছে ওয়াশিংটন। এমন প্রেক্ষাপটে পরিস্থিতি নিয়ন্ত্রণে আলোচনায় সম্মত হয় উভয়পক্ষ।
 
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাকচি সাংবাদিকদের বলেন, ‘আমরা এই ইতিবাচক পথে এগিয়ে যেতে পারলে আমি বলতে পারি, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পারমাণবিক আলোচনা সংক্রান্ত ইতিবাচক এক কাঠামোতে পৌঁছাতে পারব।’

ইরানি পররাষ্ট্রমন্ত্রী আরো বলেন, মাসকটে পরোক্ষভাবে ‘একাধিক বৈঠক’ অনুষ্ঠিত হয়েছে।

আরাগচি বলেন, আলোচনা অব্যাহত থাকবে। তবে বিস্তারিত বিষয়গুলো দুই দেশের রাজধানীতে আলোচনার মাধ্যমে ঠিক হবে।

পররাষ্ট্রমন্ত্রী আরাকচি বলেন, দুই পক্ষের মধ্যে নিজেদের দৃষ্টিভঙ্গি বিনিময় হয়েছে, যা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরো বলেন, ‘আমাদের উদ্বেগগুলো যেমন জানানো হয়েছে, তেমনি আমাদের স্বার্থ এবং ইরানের জনগণের অধিকারের বিষয়গুলোও তুলে ধরা হয়েছে। অত্যন্ত চমৎকার পরিবেশে আলোচনা শেষ হয়েছে। একই সঙ্গে অন্য পক্ষের মতামতও শোনা হয়েছে।’

ফারস নিউজের বরাতে সিনহুয়া জানায়, মাসকটের বৈঠককে উভয়পক্ষ ‘ভালো শুরু’ হিসেবে উল্লেখ করেছে। একই সঙ্গে ভবিষ্যতে আলোচনা অব্যাহত রাখার বিষয়ে ওয়াশিংটন ও তেহরান সম্মত হয়েছে।

সূত্র:আল জাজিরার

আরও পড়ুন