আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০১:০৯, ২৯ জুলাই ২০২৬
হোয়াইট হাউসে বৈঠকের আগে ডোনাল্ড ট্রাম্প, বেনিয়ামিন নেতানিয়াহু ও অন্যান্যরা। ছবি: সংগৃহীত
হোয়াইট হাউসে বৈঠকের আগে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ওপর অসন্তোষ প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
গত ২৮ ফেব্রুয়ারি ইরান যুদ্ধ শুরুর পর ওভালে দুই নেতার প্রথম এই বৈঠকের ঠিক আগে ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ইরানের গোপন পারমাণবিক সাইট নিয়ে নেতানিয়াহুর নতুন করে তাকে কিছু জানানোর প্রয়োজন নেই এবং মার্কিন সম্পৃক্ততা ধরে রাখতেই তিনি এসব করছেন।
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে কূটনৈতিক আলোচনা চলার সংবেদনশীল মুহূর্তে এই বৈঠকটি হচ্ছে। ট্রাম্প স্পষ্ট জানিয়েছেন, আলোচনা ব্যর্থ হলে ইরানের বিভিন্ন অবকাঠামোতে আবার হামলা চালানো হবে।
নেতানিয়াহুর সরকার ইরানের শাসনব্যবস্থা পরিবর্তনের পক্ষে থাকলেও, মার্কিন জনসাধারণের কাছে এই যুদ্ধ অত্যন্ত অজনপ্রিয় হয়ে উঠেছে। তবে ট্রাম্প দাবি করেছেন যে ইরানের বিষয়ে তাদের সামান্য মতপার্থক্য থাকলেও ওয়াশিংটনের পক্ষ থেকে ইসরাইলের প্রতি সামরিক সহায়তা অব্যাহত থাকবে।
বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রে নিজের কমে যাওয়া জনপ্রিয়তা ও যুদ্ধের জন্য চাপ প্রয়োগের অভিযোগ কাটাতে এবার কিছুটা নমনীয় মনোভাব দেখাতে পারেন নেতানিয়াহু।
সূত্র: আল-জাজিরা।