ঢাকা, শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬

২২ শ্রাবণ ১৪৩৩, ২১ সফর ১৪৪৮

 অধিকাংশ আমেরিকান ট্রাম্পের ইরান যুদ্ধের বিরুদ্ধে: জনমত জরিপ

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৩:২৩, ৬ আগস্ট ২০২৬

 অধিকাংশ আমেরিকান ট্রাম্পের ইরান যুদ্ধের বিরুদ্ধে: জনমত জরিপ

ছবি :সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরানের বিরুদ্ধে যুদ্ধের সিদ্ধান্তকে সমর্থন করছেন না অধিকাংশ মার্কিন নাগরিক। সর্বশেষ জনমত জরিপে দেখা গেছে, প্রায় ৬০ শতাংশ আমেরিকান এই যুদ্ধের বিরোধিতা করছেন।  

প্রতিবেদন মতে, সাম্প্রতিক জরিপগুলোতে যুদ্ধ নিয়ে জনমতের একটি স্পষ্ট প্রবণতা দেখা যাচ্ছে, যেখানে ট্রাম্প প্রশাসনের সামরিক পদক্ষেপের প্রতি গভীর অসন্তোষ প্রকাশ করেছেন অধিকাংশ ভোটার।

 তবে জরিপে দেখা গেছে, নিজেদের রিপাবলিকান হিসেবে পরিচয় দেওয়া ভোটারদের প্রায় ৬০ শতাংশ ট্রাম্পের যুদ্ধের সিদ্ধান্তকে সমর্থন করছেন। কিন্তু সামগ্রিকভাবে মার্কিন জনগণের বেশিরভাগই এ সিদ্ধান্তের বিরোধিতা করেছেন।

জরিপে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল, যুদ্ধ ও সন্ত্রাসবাদ মোকাবিলায় কোন রাজনৈতিক দল বেশি সক্ষম? এর উত্তরে উল্লেখযোগ্য পরিবর্তন দেখা গেছে। ২০২৪ সালে একই প্রশ্নে রিপাবলিকান পার্টি ডেমোক্র্যাটদের তুলনায় প্রায় ১০ শতাংশ এগিয়ে ছিল।
 
 কিন্তু সর্বশেষ গত সোমবার (৩ আগস্ট) পরিচালিত জরিপে ৩৮ শতাংশ উত্তরদাতা মনে করেছেন, এ ক্ষেত্রে ডেমোক্র্যাটরা ভালো করবে। বিপরীতে ৩৭ শতাংশ বলেছেন, রিপাবলিকানরা বেশি সক্ষম।
 
বিশ্লেষকদের মতে, জাতীয় নিরাপত্তা, যুদ্ধ এবং সন্ত্রাসবাদ মোকাবিলার মতো গুরুত্বপূর্ণ ইস্যুতে ভোটারদের দৃষ্টিভঙ্গিতে এই পরিবর্তন যুক্তরাষ্ট্রের রাজনৈতিক অঙ্গনে বড় ধরনের বার্তা বহন করছে।
 
আগামী নভেম্বরে অনুষ্ঠিতব্য মধ্যবর্তী (মিডটার্ম) নির্বাচনের আগে এই জরিপের ফলাফল প্রেসিডেন্ট ট্রাম্প ও তার রিপাবলিকান পার্টির জন্য গুরুত্বপূর্ণ সতর্ক সংকেত হিসেবে দেখা হচ্ছে।

সূত্র: আল জাজিরা

আরও পড়ুন