ঢাকা, শুক্রবার, ১২ জুন ২০২৬

২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩, ২৫ জ্বিলহজ্জ ১৪৪৭

বাজেটে বাড়ল প্রতিবন্ধী ভাতা

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২২:৫১, ১১ জুন ২০২৬

বাজেটে বাড়ল প্রতিবন্ধী ভাতা

ছবি :সংগৃহীত

প্রতিবন্ধী ভাতা বাড়িয়ে ১ হাজার টাকা করার প্রস্তাব করা হয়েছে নতুন অর্থবছরের বাজেটে।

বর্তমানে প্রতিবন্ধী ভাতাভোগীর সংখ্যা সাড়ে ৩৪ লাখ; জনপ্রতি ভাতা পাচ্ছেন ৯০০ টাকা করে।

২০২৬-২৭ অর্থবছরের বাজেটে প্রতিবন্ধীদের ভাতা ১০০ টাকা বাড়ানোর পাশাপাশি সুবিধাভোগীর সংখ্যা বাড়ানোরও প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

বৃহস্পতিবার (১১ জুন) বিকাল ৩টায় জাতীয় সংসদে এ বাজেট উপস্থাপন করেন তিনি।  

বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী বলেন, প্রতিবন্ধী ভাতাভোগীর সংখ্যা বাড়িয়ে ৩৮ লাখ করা হবে। আর মাসিক ভাতা বাড়িয়ে করা হবে ১ হাজার টাকা। 

দেশে বর্তমানে ৮১ হাজার প্রতিবন্ধী শিক্ষার্থী ভাতা পাচ্ছেন। নতুন অর্থবছরে সেই সংখ্যা ১ লাখে উন্নীত করা এবং স্তরভেদে মাসিক ভাতা ১ হাজার থেকে ১ হাজার ৪০০ টাকা করার প্রস্তাবও করেছেন অর্থমন্ত্রী।     

নতুন অর্থবছরের জন্য ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট উপস্থাপন করেছেন অর্থমন্ত্রী আমির খসরু।

ত্রয়োদশ সংসদ নির্বাচনে জিতে বিএনপি সরকার গঠন করার পর এটাই প্রথম বাজেট।

বাজেটে সামাজিক নিরাপত্তা খাতে নতুন অর্থবছরে ১ লাখ ৪৪ হাজার ৩৩৮ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত বাজেটে এ খাতে বরাদ্দ ছিল ১ লাখ ২৬ হাজার ৭৩১ কোটি টাকা।

আরও পড়ুন