ঢাকা, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

১৪ শ্রাবণ ১৪৩৩, ১৩ সফর ১৪৪৮

সকালের মধ্যে ঝড়-বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২২:৪৩, ২৯ জুলাই ২০২৬

সকালের মধ্যে ঝড়-বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

ফাইল ছবি

দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার শঙ্কা রয়েছে। এর প্রভাবে বিভিন্ন অঞ্চলে অস্থায়ী দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

  বুধবার (২৯ জুলাই) রাত ৯টা থেকে আগামীকাল বৃহস্পতিবার (৩০ জুলাই) সকাল ৯টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে এসব এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এসব অঞ্চলের নদীবন্দর সমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

আরও পড়ুন