ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ২৩:৩৮, ২৮ জুলাই ২০২৬
ফাইল ছবি
দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার শঙ্কা রয়েছে। এর প্রভাবে বিভিন্ন অঞ্চলে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
মঙ্গলবার (২৮ জুলাই) রাত ৯টা থেকে আগামীকাল বুধবার (২৯ জুলাই) সকাল ৯টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে।
পূর্বাভাসে বলা হয়েছে, মঙ্গলবার (২৮ জুলাই) রাত ৯টা থেকে বুধবার (২৯ জুলাই) সকাল ৯টার মধ্যে খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।