ঢাকা, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

১৪ শ্রাবণ ১৪৩৩, ১৩ সফর ১৪৪৮

মিরাজকে সরিয়ে ওয়ানডে দলের নেতৃত্বে লিটন 

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৩:৪৭, ২৯ জুলাই ২০২৬

মিরাজকে সরিয়ে ওয়ানডে দলের নেতৃত্বে লিটন 

ছবি :সংগৃহীত

বাংলাদেশের ওয়ানডে দলের অধিনায়কের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হলো মেহেদী হাসান মিরাজকে। তার জায়গায় অধিনায়কের দায়িত্ব পালন করবেন লিটন কুমার দাস। আর সহ-অধিনায়কের দায়িত্ব পেয়েছেন তাওহীদ হৃদয়।

সাম্প্রতিক সময়ে মেহেদী হাসান মিরাজের নেতৃত্ব নিয়ে উঠেছিল নানা আলোচনা। সবশেষ জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজে বাংলাদেশের ভরা ডুরি পর অধিনায়ক হিসেবে তার কৌশল ও সিদ্ধান্ত নিয়ে সমালোচনা আরও জোরালো হয়। এরপর থেকেই জাতীয় দলের নেতৃত্বে পরিবর্তনের জোর গুঞ্জন শোনা যাচ্ছিল। শেষ পর্যন্ত সেই জল্পনাই বাস্তবে রূপ নিল— ওয়ানডে দলের অধিনায়কের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হলো মিরাজকে। 

 বুধবার (২৯ জুলাই) অনুষ্ঠিত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভায় ওয়ানডে দলের নেতৃত্বে পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভা শেষে বোর্ডের একটি নির্ভরযোগ্য সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। 

 এর আগে থেকেই টি-টোয়েন্টি দলের নেতৃত্বে রয়েছেন লিটন। ফলে এখন থেকে বাংলাদেশের সাদা বলের দুই ফরম্যাটেই দলকে নেতৃত্ব দেবেন এই উইকেটরক্ষক ব্যাটার। 

অন্যদিকে, শ্রীলঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) খেলছিলেন সদ্য সাবেক ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। তবে জাতীয় দলের অস্ট্রেলিয়া সফরকে সামনে রেখে টুর্নামেন্ট শেষ হওয়ার আগেই দেশে ফিরেছেন তিনি। বুধবারই দেশে পৌঁছান এই অলরাউন্ডার, যাতে আসন্ন আন্তর্জাতিক সিরিজের প্রস্তুতিতে জাতীয় দলের সঙ্গে যোগ দিতে পারেন।

আরও পড়ুন