ঢাকা, শনিবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৬

১ ফাল্গুন ১৪৩২, ২৫ শা'বান ১৪৪৭

সিলেট বিভাগে ১টি বাদে সব আসনেই বিএনপির জয়  

প্র্রতিনিধি

প্রকাশ: ১৩:০৭, ১৩ ফেব্রুয়ারি ২০২৬

সিলেট বিভাগে ১টি বাদে সব আসনেই বিএনপির জয়  

ছবি :সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ভোট গণনা প্রায় শেষ। এখন চলছে বেসরকারিভাবে ফলাফল ঘোষণা।
সিলেট বিভাগে ১টি বাদে সব আসনেই বিএনপির জয় I
 

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাত থেকে বিভিন্ন আসনের জেলা রিটার্নিং কর্মকর্তারা বেসরকারি ভাবে এসব ফলাফল ঘোষণা করেন।

এবারের নির্বাচনে সিলেট বিভাগে যেসব প্রার্থীরা বিজয়ী হয়েছেন:
 
সুনামগঞ্জ-১: বিএনপি মনোনিত প্রার্থী কামরুজ্জামান কামরুল।
 
সুনামগঞ্জ-২: বিএনপি মনোনিত প্রার্থী মো. নাছির চৌধুরী।
 
সুনামগঞ্জ-৩: বিএনপি মনোনিত প্রার্থী মোহাম্মদ কয়ছর আহমেদ।
 
সুনামগঞ্জ-৪: বিএনপি মনোনিত প্রার্থী নুরুল ইসলাম।
 
সুনামগঞ্জ-৫: বিএনপি মনোনিত প্রার্থী কলিম উদ্দিন আহমেদ।
 
সিলেট-১: বিএনপি মনোনিত প্রার্থী খন্দকার আবদুল মুক্তাদীর।
 
সিলেট-২: বিএনপি মনোনিত প্রার্থী মোছা. তাহসিনা রুশদীর।
 
সিলেট-৩: বিএনপি মনোনিত প্রার্থী মোহাম্মদ আব্দুল মালিক।
 
সিলেট-৪: বিএনপি মনোনিত প্রার্থী আরিফুল হক চৌধুরী।
 
সিলেট-৫: খেলাফত মজলিসের প্রার্থী মোহাম্মদ আবুল হাসান।
 
সিলেট-৬: বিএনপি মনোনিত প্রার্থী এমরান আহমদ চৌধুরী।
 
মৌলভীবাজার-১: বিএনপি মনোনিত প্রার্থী নাসির উদ্দিন আহমেদ।
 
মৌলভীবাজার-২: বিএনপি মনোনিত প্রার্থী মো. শওকতুল ইসলাম।
 
মৌলভীবাজার-৩: বিএনপি মনোনিত প্রার্থী নাসের রহমান।
 
মৌলভীবাজার-৪: বিএনপি মনোনিত প্রার্থী মো. মুজিবুর রহমান চৌধুরী।
 
হবিগঞ্জ-১: বিএনপি মনোনিত প্রার্থী রেজা কিবরিয়া।
 
হবিগঞ্জ-২: বিএনপি মনোনিত প্রার্থী আবু মনসুর সাখাওয়াত।
 
হবিগঞ্জ-৩: বিএনপি মনোনিত প্রার্থী আলহাজ্ব মো. জি কে গউছ।
 
হবিগঞ্জ-৪: বিএনপি মনোনিত প্রার্থী এস. এম. ফয়সল।

আরও পড়ুন