ঢাকা, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬

৮ শ্রাবণ ১৪৩৩, ০৭ সফর ১৪৪৮

ডেঙ্গুতে আরও ১ মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ৪৫০

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২৩:৪০, ২৩ জুলাই ২০২৬

ডেঙ্গুতে আরও ১ মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ৪৫০

প্রতীকী ছবি

এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ৪৫০ জন ডেঙ্গুরোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

বৃহস্পতিবার (২৩ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এক বার্তায় এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, নতুন মারা যাওয়া রোগী একজন পুরুষ এবং তার বয়স ২৬ থেকে ৩০ বছরের মধ্যে। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে ৩৯ জনের মৃত্যু হয়েছে। বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রোগীর সংখ্যা এক হাজার ৭০ জন। তাদের মধ্যে সবচেয়ে বেশি ৩৭৭ জন চিকিৎসা নিচ্ছেন ঢাকা বিভাগে।

এ পর্যন্ত ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১২ হাজার ২০ জন। তাদের মধ্যে ছাড়পত্র পেয়েছেন ১০ হাজার ৯১১ জন।

মারা যাওয়াদের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, মোট ৩৯ জনের মধ্যে নারী ২৩ জন বা ৫৯ শতাংশ এবং পুরুষ ১৬ জন বা ৪১ শতাংশ।

ঢাকা বিভাগের ক্ষেত্রে দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) আওতাধীন হাসপাতালে ১৩, উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) আওতাধীন হাসপাতালে ছয় ও সিটি করপোরেশনের বাইরে একজন প্রাণ হারিয়েছেন। সেই সঙ্গে ময়মনসিংহ ও খুলনায় পাঁচজন করে, চট্টগ্রামে চার, বরিশালে তিন এবং রাজশাহী ও রংপুরে একজন করে মারা গেছেন।

আরও পড়ুন