ঢাকা, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

১০ আষাঢ় ১৪৩৩, ০৮ মুহররম ১৪৪৮

ময়মনসিংহে ট্রেনের ৩ বগি লাইনচ্যুত, রেল যোগাযোগ বন্ধ

প্র্রতিনিধি

প্রকাশ: ০২:৪৪, ২৫ জুন ২০২৬

ময়মনসিংহে ট্রেনের ৩ বগি লাইনচ্যুত, রেল যোগাযোগ বন্ধ

ছবি :সংগৃহীত

 ময়মনসিংহের গৌরীপুর জংশন এলাকায় চট্রগ্রামগামী বিজয় এক্সপ্রেস ট্রেনের তিন বগি লাইনচ্যুত হয়েছে। এতে ময়মনসিংহ হয়ে চট্রগ্রামগামী রেলপথে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

বুধবার (২৪ জুন) রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে।

ময়মনসিংহ সরকারি রেলওয়ে পুলিশ (জিআরপি) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আক্তার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশের এ কর্মকর্তা বলেন, রাত ১১টার দিকে জামালপুর থেকে চট্রগ্রাম যাওয়ার পথে ট্রেনের পেছনের তিনটি বগি লাইনচ্যুত হয়। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

দুর্ঘটনার খবর পেয়ে ময়মনসিংহ লোকোশেড থেকে উদ্ধারকারী যান ঘটনাস্থলের দিকে রওনা হয়েছে বলেও জানান ওসি আক্তার হোসেন।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন