ঢাকা, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

১৫ শ্রাবণ ১৪৩৩, ১৪ সফর ১৪৪৮

ঝালকাঠি পৌরসভার নাগরিক সেবা সহজ করার দাবিতে মানববন্ধন

ঝালকাঠি প্রতিনিধি

প্রকাশ: ০১:১০, ৩১ জুলাই ২০২৬

ঝালকাঠি পৌরসভার নাগরিক সেবা সহজ করার দাবিতে মানববন্ধন

ছবি:বাংলার চোখ

ঝালকাঠি পৌরসভায় নাগরিক সনদ ও চেয়ারম্যান সার্টিফিকেট পেতে হয়রানির অভিযোগে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা।

বৃহস্পতিবার দুপুরে ঝালকাঠি প্রেসক্লাবের সামনে আয়োজিত এ কর্মসূচিতে অংশ নিয়ে তারা দ্রুত, সহজ ও হয়রানিমুক্তভাবে নাগরিক সেবা নিশ্চিত করার দাবি জানান।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, প্রয়োজনীয় সনদ সংগ্রহে সাধারণ মানুষকে দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে। এতে শিক্ষার্থী, চাকরিপ্রার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ দুর্ভোগের শিকার হচ্ছেন। তারা সেবা কার্যক্রমে গতি আনা এবং জনভোগান্তি দূর করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ কামনা করেন।

এ সময় মানববন্ধনে বক্তব্য দেন আলিম হাওলাদার, সরফরাত ইসলাম সায়েম, আনোয়ার হোসেন ও মো. মহিউদ্দিন হোসেন।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন