ঢাকা, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

১৫ শ্রাবণ ১৪৩৩, ১৪ সফর ১৪৪৮

কলকাতায় আসছে ব্রাজিল ফুটবল দল, খেলবে ভারতের বিপক্ষে

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০০:৫০, ৩১ জুলাই ২০২৬

কলকাতায় আসছে ব্রাজিল ফুটবল দল, খেলবে ভারতের বিপক্ষে

ছবি :সংগৃহীত

ভারতের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলতে কলকাতায় আসছে ব্রাজিল ফুটবল দল। আগামী ৩ অক্টোবর কলকাতার সল্ট লেক স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ওই প্রীতি ম্যাচ। ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ) ও অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন (এআইএফএফ) দুই সংস্থাই বিষয়টি নিশ্চিত করেছে।

এটি হবে ভারতের মাটিতে ব্রাজিলের ফুটবল দলের প্রথম ম্যাচ। বিশ্বকাপ ২০২৬ চলাকালেই নাবি সিবিএফ এবং ভারতীয় ফুটবল সংশ্লিষ্টদের মধ্যে এ নিয়ে আলোচনা শুরু হয়। বিশ্বকাপ চলাকালে ভারতীয় সমর্থকদের অসাধারণ সমর্থন, দেশজুড়ে বড় পর্দায় খেলা দেখা, ব্রাজিলকে ঘিরে দেয়ালচিত্র এবং উদ্‌যাপনের নানা দৃশ্য সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ার পর ভারত সফরের ব্যাপারে ব্রাজিলের আগ্রহ আরও বেড়ে যায়।

সিবিএফ এক বিবৃতিতে জানায়, ‘ব্রাজিল জাতীয় দলের সূচি এগিয়ে চলেছে। অস্ট্রেলিয়ায় দুটি প্রীতি ম্যাচের পর আমাদের পরবর্তী গন্তব্য ভারত, যেখানে আমরা আমাদের ইতিহাসে এক নতুন অধ্যায় লিখতে যাচ্ছি। ৩ অক্টোবর কলকাতার সল্ট লেক স্টেডিয়ামে প্রথমবারের মতো ভারতের মাটিতে মাঠে নামবে ব্রাজিল জাতীয় দল। এটি এমন একটি দেশের সঙ্গে বিশেষ সাক্ষাৎ, যেখানে ব্রাজিল জাতীয় দলের সবচেয়ে বড় আন্তর্জাতিক সমর্থকগোষ্ঠীর একটি রয়েছে।’

এআইএফএফ নিজেদের অফিসিয়াল এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে লিখেছে, ‘ইতিহাসের পাতায় লেখা থাকবে এমন একটি দিন। ৩ অক্টোবর সল্ট লেক স্টেডিয়ামে ভারত বনাম ব্রাজিলের ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচ।’

১৯৯২ সালে ফিফা বিশ্ব র‍্যাঙ্কিং চালু হওয়ার পর ভারত এই প্রথম এমন একটি দলের বিপক্ষে খেলবে, যারা বর্তমানে র‌্যাঙ্কিংয়ের পঞ্চম স্থানে রয়েছে। অর্থাৎ র‍্যাঙ্কিংয়ের বিচারে এটিই হবে ভারতের সবচেয়ে শক্তিশালী প্রতিপক্ষ। ভারত সফরের আগে তারা ২৫ ও ২৯ সেপ্টেম্বর অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডে স্বাগতিকদের বিপক্ষে দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে।

আরও পড়ুন