টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশ: ০১:৪১, ৩১ জুলাই ২০২৬
প্রতীকী ছবি
টাঙ্গাইলের মধুপুরে বালুবাহী ট্রাক ও বাসের মুখোমুখি সংঘর্ষে তিনজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও ৫ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (৩০ জুলাই) রাত ১০টার দিকে টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের উপজেলার রক্তিপাড়ায় এই ঘটনা ঘটে।
জানা গেছে, রাত ১০টার দিকে রক্তিপাড়া এলাকায় ঢাকা থেকে মাদারগঞ্জগামী একটি যাত্রীবাহী বাস ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বালুভর্তি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে ঘটনাস্থলেই ৩ জনের মৃত্যু হয়। আহত হন আরও অন্তত ৫ জন। পরে স্থানীয় এবং পুলিশ মরদেহ উদ্ধার করে।
মধুপুর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আনোয়ার হোসেন জানান, আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাৎক্ষণিকভাবে হতাহতদপর পরিচয় পাওয়া যায়নি। পরিচয় শনাক্ত করে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।