ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬

৩ আষাঢ় ১৪৩৩, ০১ মুহররম ১৪৪৮

লোহাগড়ায় টিকটকে আসক্ত স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামী আটক

নড়াইল প্রতিনিধি   

প্রকাশ: ০০:৩৬, ১৮ জুন ২০২৬

লোহাগড়ায় টিকটকে আসক্ত স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামী আটক

ফাইল ছবি

নড়াইলের লোহাগড়া উপজেলার চরদিঘলিয়া গ্রামে টিকটকে আসক্ত স্ত্রী সুমনা ফেরদৌসী (৩৬) কে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্বামী লিমন মল্লিক (২৮) কে আটক করেছে লোহাগড়া থানা পুলিশ। সোমবার (১৫জুন) রাতে চর দিঘলিয়া থেকে তাকে আটক করা হয়। লিমন চরদিঘলিয়া গ্রামের ইদ্রিস মল্লিকের ছেলে এবং নিহত সুমনা নারায়ণগঞ্জ জেলার বাসিন্দা ও লিমন মল্লিকের দ্বিতীয় স্ত্রী।

 লিমন পুলিশ কে জানায়,স্ত্রী সুমনা টিকটকে ভিডিও পোস্ট করার পাশাপাশি পর-পুরুষদের সাথে বিভিন্ন ধরণের ছবি ও ভিডিও আদান-প্রদান করতো। এ নিয়ে লিমন ও সুমনার মধ্যে প্রায়ই ঝগড়া বিবাদ হতো। এর জের ধরে সোমবার (১৫জুন) সকাল ১০টার দিকে শ্বাসরোধে হত্যার পর ঘরের মধ্যে ঝুলিয়ে রেখে বাইরে দরজা বন্ধ করে বেরিয়ে যায় লিমন। ওইদিন বিকেল ৫টার দিকে বাড়িতে এসে ঘরের দরজা খুলে চিৎকার করে কাঁদতে থাকেন সে। লিমনের কান্নার শব্দ শুনে পরিবারের সদস্যসহ প্রতিবেশিরা এগিয়ে আসেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে সুমানার লাশ উদ্ধার করে। 

 ঢাকার একটি গার্মেন্টসে চাকরির সুবাদে সুমনার সাথে তার পরিচয় ও প্রেম হয়। এরপর ২০২১ সালে তাদের বিয়ে হয়। এটা লিমনের দ্বিতীয় ও সুমনার চতুর্থ বিয়ে বলে জানান। পরে সুমনা কে নিয়ে গ্রামের বাড়ি লোহাগড়ার চরদিঘলিয়ায় নিয়ে আসে। প্রথম স্ত্রী ও সন্তান থাকা সত্ত্বেও সুমনা কে বাড়িতে নিয়ে আসায় প্রায়ই পারিবারিক কলহ সৃষ্টি হতো। একপর্যায়ে লিমনের প্রথম স্ত্রী তার একমাত্র মেয়ে কে নিয়ে বাবার বাড়ি চলে যায়। বর্তমানে লিমন দিঘলিয়ায় চায়ের দোকান চালানোর পাশাপাশি কাঠকাটা শ্রমিক হিসেবে কাজ করেন।

 লোহাগড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) অজিত কুমার রায় বলেন, স্ত্রী সুমনা কে হত্যার পর আত্মহত্যা বলে চালানোর জন্য তাকে ঘরে মধ্যে ঝুলিয়ে রেখে বাইরে চলে যান লিমন। তবে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্ত্রীকে হত্যার কথা স্বীকার করেছেন লিমন। ময়না তদন্তের জন্য লাশ নড়াইল জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
 

আরও পড়ুন