ঢাকা, রোববার, ১৫ ফেব্রুয়ারি ২০২৬

৩ ফাল্গুন ১৪৩২, ২৭ শা'বান ১৪৪৭

হাসপাতালে ভর্তি অভিনেতা হারুন কিসিঞ্জার

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৭:৪৫, ১৫ ফেব্রুয়ারি ২০২৬

হাসপাতালে ভর্তি অভিনেতা হারুন কিসিঞ্জার

কৌতুক অভিনেতা হারুন কিসিঞ্জার। ছবি: সংগৃহীত

গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন নব্বই দশকের জনপ্রিয় কৌতুক অভিনেতা হারুন কিসিঞ্জার। নিউমোনিয়াজনিত সমস্যায় হাসপাতালে চিকিৎসাধীন তিনি।

হারুন কিসিঞ্জারের অসুস্থতার খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন অভিনেতা শামীম হোসেন।

রোববার (১৫ ফেব্রুয়ারি) শামীম হোসেন তার ভেরিফায়েড প্রোফাইলে হারুন কিসিঞ্জারের সাথে একটি ছবি পোস্ট করেন। ক্যাপশনে লেখেন,আমাদের প্রিয় অভিনেতা ৯০ দশকের সেই অভিনেতা হারুন কিসিঞ্জার গুরুতর অসুস্থ। তার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ সুবাহানাতালা তাকে যেন সুস্থ করে দেন। আমিন।
 
পারিবারিক সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন ধরে শ্বাসকষ্টের সমস্যায় ভুগছিলেন হারুন কিসিঞ্জার। শারীরিক অবস্থার অবনতি হলে সম্প্রতি তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
 
বর্তমানে চিকিৎসকের নিবিড় পর্যবেক্ষণ ও চিকিৎসায় রয়েছেন অভিনেতা। চিকিৎসকরা আশা করছেন, দ্রুতই সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরবেন তিনি।
 
বিভিন্ন ম্যাগাজিন অনুষ্ঠান ও টেলিভিশন নাটকে স্বতন্ত্র কৌতুকাভিনয়ের মাধ্যমে নব্বই দশকে ব্যাপক জনপ্রিয়তা পান হারুন কিসিঞ্জার। ছোট পর্দার পাশাপাশি বেশ কয়েকটি চলচ্চিত্রেও তাকে দেখা গেছে। দীর্ঘদিন পর্দায় অনিয়মিত থাকলেও হাস্যরসাত্মক সংলাপ ও স্বতঃস্ফূর্ত অভিনয়ের মাধ্যমে এখনো দর্শকদের মনে উজ্জ্বল হারুণ কিসিঞ্জার।

আরও পড়ুন