ঢাকা, রোববার, ০১ মার্চ ২০২৬

১৬ ফাল্গুন ১৪৩২, ১১ রমজান ১৪৪৭

ইরানে ইসরাইল ও যুক্তরাষ্ট্রের হামলায় শিশু শিক্ষার্থী নিহত বেড়ে ২৪

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৮:১৭, ২৮ ফেব্রুয়ারি ২০২৬

ইরানে ইসরাইল ও যুক্তরাষ্ট্রের হামলায় শিশু শিক্ষার্থী নিহত বেড়ে ২৪

বিস্ফোরণের প্রতীকী ছবি

ইরানে যৌথ হামলা চালিয়েছে ইসরাইল ও যুক্তরাষ্ট্র।  এতে দেশটির মিনাব সিটিতে ২৪ স্কুলছাত্রী নিহত হয়েছে। ইরানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ হরমুজগানে একটি প্রাক-প্রাথমিক মহিলা বিদ্যালয়ে ইসরাইলি ক্ষেপণাস্ত্র আঘাত হানলে এ ঘটনা ঘটে। এর আগে প্রথমে পাঁচ শিশু নিহতের খবর পাওয়া গিয়েছিল।

স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে যে, হামলায় বিদ্যালয়ের ব্যাপক ক্ষতি হয়েছে। এতে আর অন্তত ৬০জন আহত হয়েছে।

এদিকে ইসরাইল ও যুক্তরাষ্ট্রের যৌথ আগ্রাসনের কঠোর জবাব দিচ্ছে ইরান। দেশটির সেনাবাহিনী ও ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী প্রতিশোধমূলক ব্যাপক হামলা চালাচ্ছে। ইতোমধ্যে দেশটির মিসাইলগুলো আঘাত হেনেছে উপসাগরীয় দেশগুলোতে। এতে আরব আমিরাতে একজন নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে।

সূত্র: আলজাজিরা।

আরও পড়ুন