ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১৮:২১, ২৮ ফেব্রুয়ারি ২০২৬
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের উড়োজাহাজ। ফাইল ছবি
ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে চলমান পাল্টাপাল্টি হামলার ঘটনায় সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত ও বাহরাইনসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সব ফ্লাইট স্থগিত করেছে বাংলাদেশ।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেল ৪টা ২০ মিনিটে বিষয়টি নিশ্চিত করেছেন বিমান বাংলাদেশ এয়ারলাইনসের জেনারেল ম্যানেজার রওশন কবির।
ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে মতবিরোধের জেরে শনিবার সকালে দেশটিতে হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। রাজধানী তেহরানসহ কয়েকটি শহরে এ হামলা চালানো হয়। এ ছাড়া ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যমগুলোতে সাইবার হামলা করা হয়। প্রতিশোধমূলক ব্যবস্থা হিসেবে ইসরায়েলের পাশাপাশি মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি লক্ষ্য হামলা চালায় ইরান।