টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশ: ০০:৩৭, ১ আগস্ট ২০২৬
ছবি:বাংলার চোখ
টাঙ্গাইলের ডিসি লেক'কে নিয়ে অনেক পরিকল্পনা আছে এই লেকে মাছ চাষ করা হবে, যার সুফল পাবে জনগণ। এছাড়াও উন্নত মানের মিনি পর্যটন কেন্দ্র করার ঘোষণা দিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।
প্রতিমন্ত্রী আরো বলেন, নির্বাচনের আগে জনগণকে যে প্রতিশ্রুতি দিয়েছি তা পালন করার চেষ্টা করবো। চরাঞ্চলে যমুনা তীরবর্তী এলাকায় একটি বৃহৎ পর্যটন কেন্দ্র গড়ে তোলা হবে যাহার কার্যক্রম ইতিমধ্যে শুরু হয়ে গেছে। পর্যটন চেয়ারম্যান ইতোমধ্যে এলাকা পরিদর্শন করে গেছেন। যতক্ষণ পর্যন্ত সফল না হই আমরা কাজ করে যাবো। আমাদের চেষ্টা অব্যাহত থাকবে ইনশাল্লাহ।
শুক্রবার (৩১ জুলাই) সকালে ডিসি লেকের কচুরিপানা পরিস্কার কর্মসূচির উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সঞ্জয় কুমার মহন্ত, বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু'সহ বিএনপি ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতৃবৃন্দ।