ঢাকা, রোববার, ০৮ ফেব্রুয়ারি ২০২৬

২৫ মাঘ ১৪৩২, ২০ শা'বান ১৪৪৭

ভাষানটেকে স্পেশালাইজড ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন করলেন জুবাইদা

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৪:১৩, ৭ ফেব্রুয়ারি ২০২৬

ভাষানটেকে স্পেশালাইজড ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন করলেন জুবাইদা

ছবি :সংগৃহীত

রাজধানীর ভাষানটেকে স্পেশালাইজড ফ্রি মেডিকেল ক্যাম্প এবং ওষুধ বিতরণ কর্মসূচি উদ্বোধন করেছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান এবং বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান।
  
ভাষানটেকে সম্প্রতি অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে শনিবার (৭ ফেব্রুয়ারি) বেলা ১১টায়  জিয়াউর রহমান ফাউন্ডেশনের আয়োজনে খাদ্যসামগ্রীও বিতরণ করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ডা. জুবাইদা রহমান।

এরপর দুপুর সাড়ে ১২টায় মহাখালীর কড়াইল এলাকায় আয়োজিত চক্ষু চিকিৎসা ক্যাম্প পরিদর্শন করেন তিনি।
 
এছাড়া শিশু-কিশোরদের মাঝে বই বিতরণ করেন ডা. জুবাইদা রহমান।
 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন