প্র্রতিনিধি
প্রকাশ: ২২:১৬, ১৯ ফেব্রুয়ারি ২০২৬
ছবি :সংগৃহীত
পাঁচ দিনের সফরে সিলেট গিয়েছেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। সিলেট ওসমানী বিমানবন্দরে দলের নেতাকর্মীকর্মীরা তাকে উষ্ণ অভ্যর্থনা জানান। এসময় সবাইকে একসাথে নিয়ে এলাকার উন্নয়নে কাজ কাজ করার ঘোষণা দেন তিনি।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বেলা সোয়া ২টার দিকে ঢাকা থেকে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি। বিমানবন্দরে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ছাড়াও দলের নেতাকর্মীরা তাকে অভ্যর্থনা জানান।
পাঁচ দিন সিলেট অবস্থানকালে তিনি হযরত শাহজালাল ও হযরত শাহপরান রহমতুল্লাহে আলাইহির মাজার জেয়ারত ছারা মৌলভীবাজারে প্রয়াত সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের কবর জিয়ারত করবেন। এছাড়া তার নির্বাচনী এলাকা সিলেট-৪ এর তিন উপজেলায় যাওয়ার কথা রয়েছে।