ঢাকা, শুক্রবার, ২০ ফেব্রুয়ারি ২০২৬

৭ ফাল্গুন ১৪৩২, ০২ রমজান ১৪৪৭

রোহিঙ্গা প্রত্যাবাসনে

আন্তর্জাতিক সম্প্রদায়কে ভূমিকা রাখার আহ্বান বিলাল এরদোয়ানের

প্র্রতিনিধি

প্রকাশ: ২১:২৪, ১৯ ফেব্রুয়ারি ২০২৬

আন্তর্জাতিক সম্প্রদায়কে ভূমিকা রাখার আহ্বান বিলাল এরদোয়ানের

ছবি :সংগৃহীত

রোহিঙ্গাদের নিজ ভূমিতে নিরাপদ, স্বেচ্ছায় ও সম্মানজনক প্রত্যাবাসন নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়কে আরো কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্টের ছেলে নেকমেতিন বিলাল এরদোয়ান।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে কক্সবাজারের উখিয়ায় শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার কার্যালয়ে আয়োজিত এক সংক্ষিপ্ত ব্রিফিংয়ে এ আহ্বান জানান তিনি।

ব্রিফিংয়ে বিলাল এরদোয়ান বলেন, ২০১৭ সালে রোহিঙ্গা সংকট শুরুর পর থেকেই তুরস্ক সরকার মানবিক সহায়তা দিয়ে আসছে এবং ভবিষ্যতেও এ সহযোগিতা অব্যাহত থাকবে।

 এর আগে সকাল পৌনে ১১টার দিকে ঢাকায় থেকে বিশেষ বিমানে কক্সবাজারে পৌঁছায় বিলাল এরদোয়ানের নেতৃত্বাধীন ১১ সদস্যের প্রতিনিধিদল।

সফরসঙ্গীদের মধ্যে ছিলেন জার্মানির সাবেক তারকা ফুটবলার মেসুত ওজিল। তাকে কক্সবাজার বিমানবন্দরে তাদের স্বাগত জানান জেলা প্রশাসক মো. আব্দুল মান্নান ও পুলিশ সুপার এ এন এম সাজেদুর রহমান।

কক্সবাজারে পৌঁছে প্রতিনিধিদলটি শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার কার্যালয়ে সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। পাশাপাশি শিবিরে কর্মরত তুরস্কভিত্তিক বিভিন্ন সংস্থার প্রতিনিধিদের সঙ্গেও বৈঠক করেন।

এ সময় বাংলাদেশ সরকার ও জনগণকে রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার জন্য ধন্যবাদ জানান বিলাল এরদোয়ান।
 
পরে প্রতিনিধিদল উখিয়ার বালুখালী ৯ নম্বর রোহিঙ্গা শিবির পরিদর্শনে যায়। সেখানে তুরস্ক পরিচালিত একটি ফিল্ড হাসপাতাল এবং তুর্কি সহযোগিতা ও সমন্বয় সংস্থা (টিকা) পরিচালিত বহুমুখী শিক্ষা ও সাংস্কৃতিক কেন্দ্র ঘুরে দেখেন তারা। এ ছাড়া রোহিঙ্গা তরুণদের অংশগ্রহণে আয়োজিত একটি প্রীতি ফুটবল ম্যাচে অংশ নেন প্রতিনিধি দলের সদস্যরা।

 ম্যাচ শেষে রোহিঙ্গা শরণার্থীদের সঙ্গে ইফতার করার কর্মসূচিও রয়েছে তাদের। এক দিনের এ সফরে প্রতিনিধিদল রোহিঙ্গা শিবিরের সার্বিক পরিস্থিতি এবং চলমান মানবিক সহায়তা কার্যক্রম পর্যালোচনা করবে।

শিবির পরিদর্শন শেষে রাতেই কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশে রওনা দেওয়ার কথা রয়েছে প্রতিনিধিদলের।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন