ঢাকা, শুক্রবার, ২০ ফেব্রুয়ারি ২০২৬

৭ ফাল্গুন ১৪৩২, ০২ রমজান ১৪৪৭

চাঁপাইনবাবগঞ্জে তেলবাহী ট্রেন লাইনচ্যুত, ৯ ঘন্টা পর স্বাভাবিক

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২২:২৭, ১৯ ফেব্রুয়ারি ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে তেলবাহী ট্রেন লাইনচ্যুত, ৯ ঘন্টা পর স্বাভাবিক

ছবি:বাংলার চোখ

প্রায় ৯ ঘণ্টা পর চাঁপাইনবাবগঞ্জের আমনুরা রেলস্টেশন এলাকায় লাইনচ্যুত হওয়া তেলবাহী ট্রেনের চারটি ওয়াগান উদ্ধার করে ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়েছে। রেললাইন মেরামত শেষে বৃহস্পতিবার (১৯ ফেব্রæয়ারি) বিকেল ৩টার দিকে রহনপুর-রাজশাহী রুটে স্বাভাবিক হয় ট্রেন চলাচল।

রেলওয়ের রিলিফ ট্রেনের ইনচার্জ ও ঊর্ধ্বতন উপ-সহকারী প্রকৌশলী মো. বিল্লাল হোসেন জানান, ট্রেন লাইনচ্যুতির খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় উদ্ধারকারী রিলিফ ট্রেন। পরে কয়েক ঘণ্টার চেষ্টায় তেলবাহী ট্রেনের ওয়াগনগুলো উদ্ধার করা হয়। রেললাইনের কিছু মেরামত শেষে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

এ বিষয়ে আমনুরা জংশন রেলস্টেশনের সহকারী স্টেশনমাস্টার মোখলেসুর রহমান বলেন, তেলবাহী ট্রেনের চারটি ওয়াগন লাইনচ্যুত হওয়ায় বেলা ৩টা পর্যন্ত চারটি ট্রেন আটকা ছিল। এর মধ্যে সকাল ৬টায় রহনপুর থেকে ছেড়ে আসা খুলনাগামী ‘মহানন্দা এক্সপ্রেস’, সকাল ৬টা ১০ মিনিটে রাজশাহী থেকে ছেড়ে আসা রহনপুরগামী ‘অপরাজিতা কমিউটার’, সকাল ৯টা ১০ মিনিটে ঈশ্বরদী থেকে ছেড়ে আসা ‘আন্তঃনগর কমিউটার’ ও দুপুর ১টায় রহনপুর থেকে ছেড়ে আসা ‘অপরাজিতা কমিউটার’ ট্রেন চলাচলে বাধা সৃষ্টি হয়।

তিনি আরও বলেন, ‘রেললাইন মেরামত শেষে বেলা ৩টার দিকে সব রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।’

এর আগে ভোর ৫টার দিকে আমনুরা জংশনের ১০০ কিলোওয়াট বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে প্রবেশের কয়েকশ গজ দূরেই তেলবাহী ট্রেনের চারটি ওয়াগন লাইনচ্যুত হয়। এতে রহনপুর-রাজশাহী, রহনপুর চাঁপাইনবাবগঞ্জ রুটে চারটি ট্রেন আটকা পড়ে।
#

আরও পড়ুন