ঢাকা, রোববার, ২৬ জুলাই ২০২৬

১০ শ্রাবণ ১৪৩৩, ০৯ সফর ১৪৪৮

সাগরে দুই শ্রীলঙ্কান জেলে উদ্ধার, কাঁচা মাছ খেয়ে ৩৬ দিন 

প্র্রতিনিধি

প্রকাশ: ২২:৪৮, ২৫ জুলাই ২০২৬

সাগরে দুই শ্রীলঙ্কান জেলে উদ্ধার, কাঁচা মাছ খেয়ে ৩৬ দিন 

ছবি :সংগৃহীত

কক্সবাজারের মহেশখালী উপকূলে বঙ্গোপসাগর থেকে দুই শ্রীলঙ্কান জেলেকে জীবিত উদ্ধার করেছেন কুতুবজোমের স্থানীয় জেলেরা। উদ্ধার হওয়া দুই ব্যক্তির দাবি, মাছ ধরতে গিয়ে তাদের নৌকার ইঞ্জিন বিকল হয়ে যাওয়ার পর তারা টানা ৩৬ দিন সাগরে ভেসে ছিলেন। এ সময় সমুদ্রে ধরা একটি বড় কাঁচা মাছ খেয়েই তারা প্রাণে বেঁচেছেন।
  
উদ্ধার হওয়া দুজনের পরিচয় ও তাদের দাবির সত্যতা যাচাই করছে প্রশাসন। ইতিমধ্যে বিষয়টি স্বরাষ্ট্র মন্ত্রণালয়, কোস্টগার্ড এবং বাংলাদেশস্থ শ্রীলঙ্কান দূতাবাসকে অবহিত করা হয়েছে বলে জানিয়েছে মহেশখালী উপজেলা প্রশাসন।

মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সুলতান শনিবার বিষয়টি নিশ্চিত করে জানান, শুক্রবার (২৪ জুলাই) রাতে বঙ্গোপসাগরে মাছ ধরার সময় কুতুবজোম ইউনিয়নের দক্ষিণপাড়া গ্রামের জিয়াউর রহমানের মালিকানাধীন একটি ফিশিং বোটের মাঝিমাল্লারা দুই শ্রীলঙ্কান জেলেকে উদ্ধার করেন। পরে শনিবার দুপুরে তাদের কুতুবজোমের তাজিয়াকাটা ঘাটে নিয়ে আসা হয়।


উদ্ধার হওয়া ব্যক্তিরা হলেন এস.এইচ. চামিন্দা (৫১) ও সাউন্ডা হান্নাদিগিপোয়াতং (৩০)।

  

আরও পড়ুন