ঢাকা, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৬

৬ ফাল্গুন ১৪৩২, ০১ রমজান ১৪৪৭

মুল্য তালিকা না থাকায় হিলিতে দুই মুদি দোকানীর জরিমানা  

হিলি প্রতিনিধি

প্রকাশ: ০২:৩০, ১৯ ফেব্রুয়ারি ২০২৬

মুল্য তালিকা না থাকায় হিলিতে দুই মুদি দোকানীর জরিমানা  

অশোক বিক্রম চাকমা,উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট,হাকিমপুর।

দিনাজপুরের হিলিতে মুল্য তালিকা প্রদর্শন না করায় দুটি মুদি দোকানীকে ৫হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। বুধবার দুপুরে হিলি বাজারে অভিযান চালিয়ে এই জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট অশোক বিক্রম চাকমা।

নির্বাহী ম্যাজিষ্ট্রেট অশোক বিক্রম চাকমা বলেন, নিয়মিত বাজার মনিটরিং এর অংশ হিসেবে বুধবার হিলি বাজারে অভিযান চালানো হয়। এসময় দুটি মুদি দোকানীকে মুল্য তালিকা প্রদর্শন না করায় ৫হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সেই সাথে অন্যান্য দোকান ঘুরে দেখা হয়েছে কি দামে পণ্য কেনা-বেচা হচ্ছে। রমজান কেন্দ্র করে কেউ যেন কোন পণ্যের দাম বৃদ্ধি না করে এবং রমজানে ভোক্তাদের অধিকার আদায়ের স্বার্থে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মুল্য যেন সহনিয় থাকে সেলক্ষ্যে অভিযান অব্যাহত থাকবে।
 

আরও পড়ুন