ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ২২:৫৫, ২৭ জুলাই ২০২৬
ছবি :সংগৃহীত
দেশের যেকোনো প্রান্তে থাকা সব রোগীর উন্নত চিকিৎসা নিশ্চিত করতে বর্তমান সরকার বদ্ধপরিকর বলে জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।
সোমবার (২৭ জুলাই) দুপুরে জাতীয় নাক কান গলা ইনস্টিটিউটে বিশ্ব হেড-নেক ক্যান্সার দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা জানান।
সমাজকল্যাণমন্ত্রী বলেন, জটিল রোগ যেমন হার্ট ডিজিজ, লিভার ডিজিজ ও ম্যালিগন্যান্সির পাশাপাশি এখন ভালভুলার হার্ট ডিজিজের চিকিৎসাতেও সরকার সহায়তা দিচ্ছে।
এসময় দেশের স্বাস্থ্যসেবার মান উন্নত করে চিকিৎসার জন্য বিদেশে যাওয়া বন্ধ করার আহ্বান জানান তিনি। একইসঙ্গে মন্ত্রী চিকিৎসকদের সার্বিক প্রশিক্ষণ ও দক্ষতা বৃদ্ধির ওপর জোর দেন।
এর আগে, ক্যান্সার ও বধির রোগীদের বিশেষ সহায়তা কার্যক্রম এবং এভিটি সেন্টারেরও উদ্বোধন করেন সমাজকল্যাণমন্ত্রী।