ঢাকা, সোমবার, ১৭ আগস্ট ২০২৬

১ ভাদ্র ১৪৩৩, ০২ রবিউল আউয়াল ১৪৪৮

শোলাকিয়া ঈদগাহে উন্নয়ন কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী

প্র্রতিনিধি

প্রকাশ: ০১:২৭, ১৭ আগস্ট ২০২৬

শোলাকিয়া ঈদগাহে উন্নয়ন কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী

ছবি :সংগৃহীত

কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে সরকারের গৃহীত বিভিন্ন উন্নয়ন কার্যক্রমের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

রোববার (১৬ আগস্ট) সন্ধ্যায় উন্নয়ন কার্যক্রমের ভিত্তি প্রস্তর স্থাপন করেন সরকারপ্রধান। এ সময় শোলাকিয়া মাঠে বিপুলসংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।

 তাদের উদ্দেশে তারেক রহমান বলেন, ‘আগামী ঈদে শোলাকিয়া ঈদগাহে ২০০তম ঈদের জামাত অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে এই মাঠটাকে উন্নয়নের জন্য আমরা ১৭ কোটি টাকার একটি প্রকল্প হাতে নিয়েছি। যার মধ্যে আমরা জেলা প্রশাসকের কাছে ৬ কোটি টাকা সরকারের পক্ষ থেকে পৌঁছে দেয়া হয়েছে।’

দ্রুত এই কাজ হবে জানিয়ে তিনি আরও বলেন, ‘মাঠটিকে সুন্দর করা হবে, যাতে মুসল্লিরা ঈদের সময় নামাজ পড়তে পারেন। যাতে এই এলাকার ছেলে মেয়রা মাঠের এক আংশে খেলাধুলা করতে পারে। মাটির গেটের পাশাপাশি পুকুরে অজুর ব্যবস্থাসহ সবকিছু করে দেয়া হবে।’
 
পরে কিশোরগঞ্জ জেলা ছাত্রদল আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতেও অংশ নেন তারেক রহমান। এসময় তিনি নিজ হাতে বৃক্ষরোপণ করে পরিবেশ সুরক্ষা ও সবুজায়নের গুরুত্ব তুলে ধরেন।
 
ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে প্রধানমন্ত্রীর উপস্থিতি ঘিরে স্থানীয়দের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। প্রধানমন্ত্রীকে এক নজর দেখতে এবং তার বক্তব্য শুনতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ শোলাকিয়া মাঠে জড়ো হন।
 

আরও পড়ুন