ঢাকা, শনিবার, ০৭ ফেব্রুয়ারি ২০২৬

২৪ মাঘ ১৪৩২, ১৮ শা'বান ১৪৪৭

খাগড়াছড়িতে ছাত্র শিবিরের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

আল-মামুন,খাগড়াছড়ি প্রতিনিধি

প্রকাশ: ১৩:৫৭, ৬ ফেব্রুয়ারি ২০২৬

খাগড়াছড়িতে ছাত্র শিবিরের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

ছবি- বাংলার চোখ

দীর্ঘ দেড় যুগ পর উৎসব মুখোর পরিবেশে খাগড়াছড়িতে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ৪৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। বর্ণাঢ্য র‌্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে প্রতিষ্ঠা বার্ষিকীর দিনটিতে। উৎসব আমেজ ও আনন্দের ছাপ স্পস্ট ছিলো নেতাকর্মীরার চোখে-মুখে।    

শুক্রবার (৬ ফেব্রুয়ারি ২০২৬) সকালে খাগড়াছড়ি জেলা সদরের চেঙ্গী স্কোয়ার থেকে বর্ণাঢ্য একটি র‌্যালী শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে মুক্তমঞ্চে র‌্যালী শেষে সমাবেশ করে। এতে খাগড়াছড়ি জেলা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি মো. আব্দুর সাত্তার-এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী খাগড়াছড়ি জেলা আমীর অধ্যাপক সৈয়দ মো: আব্দুল মোমেন। 

তিনি বলেন, ইসলামী ছাত্রশিবির শুরু থেকেই নৈতিকতা, আদর্শ ও দেশপ্রেমের শিক্ষা নিয়ে কাজ করে যাচ্ছে। তারা ছাত্র সমাজকে সৎ,যোগ্য ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে সংগঠনের ভূমিকা আরও জোরদার করার আহ্বান জানান বক্তব্যে। আয়োজিত সমাবেশে অন্যান্যেদের মধ্যে জামায়াতের সেক্রেটারি মিনহাজুর রহমানসহ সংগঠনটি কর্মী সমর্থকরা অংশ নেন।
 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন