আল-মামুন,খাগড়াছড়ি প্রতিনিধি
প্রকাশ: ১৩:৫২, ৬ ফেব্রুয়ারি ২০২৬
রফিকুল আলম I ফাইল ছবি
খাগড়াছড়ি পৌরসভার সাবেক মেয়র ও আ'লীগ নেতা রফিকুল আলমকে ঢাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি ২০২৬) বিকেল সাড়ে ৫টার রাজধানীর একটি বাসা থেকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা যায়। বিষয়টি নিশ্চিত করেছেন খাগড়াছড়ি পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ।
জানা যায়, রাজধানীর একটি আবাসিক বাসা থেকে খাগড়াছড়ি পৌরসভার সাবেক মেয়র ও জেলা আ'লীগের সদস্য রফিকুল আলমকে গ্রেপ্তার করে ভাটারা থানা পুলিশ।
খাগড়াছড়ির বিভিন্ন থানায় তার বিরুদ্ধে ৪৭টি মামলা রয়েছে বলে জানায় পুলিশ। ৫ আগস্ট পরবর্তীতে তিনি চট্টগ্রাম ও ঢাকায় অবস্থান নেয় রফিকুল আলম।
খাগড়াছড়ির পুলিশ সুপার মামলার বিষয়ে নিশ্চিত করে তিনি বলেন, ঢাকার ভাটারা থানার রফিকুল আলমকে গ্রেপ্তার করা হয়।