ঢাকা, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

২০ জ্যৈষ্ঠ ১৪৩৩, ১৭ জ্বিলহজ্জ ১৪৪৭

সুপ্রিম কোর্টের প্রবেশগেট থেকে ৬ সাউন্ড গ্রেনেড উদ্ধার

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৬:১০, ৮ মার্চ ২০২৬

সুপ্রিম কোর্টের প্রবেশগেট থেকে ৬ সাউন্ড গ্রেনেড উদ্ধার

ছবি :সংগৃহীত

বাংলাদেশ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির মূল প্রবেশপথের পাশ থেকে অবিস্ফোরিত অবস্থায় ছয়টি সাউন্ড গ্রেনেড উদ্ধার করা হয়েছে।

 রোববার (৮ মার্চ) বেলা দেড়টার দিকে গেটের ডান পাশে সাউন্ড গ্রেনেডগুলো পড়ে থাকতে দেখা যায়। তবে এ ঘটনায় কোনো ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

শাহবাগ থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) মারুফা বলেন, বেলা দেড়টার দিকে প্রধান বিচারপতির প্রবেশ গেটের কাছে সন্দেহভাজন বস্তুগুলো পড়ে থাকতে দেখে তাৎক্ষণিকভাবে শাহবাগ থানা পুলিশকে বিষয়টি অবহিত করা হয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে।

এসআই মারুফা আরও বলেন, পরবর্তীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বোম্ব ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হলে তারা দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন। দুপুর ২টার দিকে সোহরাওয়ার্দী উদ্যানে বিশেষজ্ঞ দলটি গ্রেনেডগুলো নিষ্ক্রিয় করে এবং পরে পরীক্ষা-নিরীক্ষার জন্য নিয়ে যায়।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন