ঢাকা, রোববার, ১৫ ফেব্রুয়ারি ২০২৬

৩ ফাল্গুন ১৪৩২, ২৭ শা'বান ১৪৪৭

নির্বাচনের পরে দুই শতাধিক সহিংসতার ঘটনা ঘটেছে: এইচআরএসএস

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৫:০৯, ১৫ ফেব্রুয়ারি ২০২৬

নির্বাচনের পরে দুই শতাধিক সহিংসতার ঘটনা ঘটেছে: এইচআরএসএস

ছবি :সংগৃহীত

বিগত সময়ের তুলনায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, সহিংসতা মুক্ত ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। তবে নির্বাচনের পরে ৩০ জেলায় দুই শতাধিকের বেশি সহিংসতার ঘটনায় একজন নিহত এবং তিন শতাধিক মানুষ আহত হয়েছেন। এমন তথ্য উঠে এসেছে হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির (এইচআরএসএস) নির্বাচন পর্যবেক্ষণ প্রতিবেদনে।
রোববার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর তোপখানা রোডের জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় সংগঠনটি।

এইচআরএসএস জানায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, সহিংসতা মুক্ত ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। তবে, নির্বাচনী কর্মকর্তা এবং কোনো কোনো ক্ষেত্রে প্রার্থীর লোকজনের বাধার কারণে সংগঠনের কমপক্ষে ৪৮ জন পর্যবেক্ষক ভোট গণনা কক্ষে প্রবেশের অনুমতি পায়নি কিংবা প্রবেশের ক্ষেত্রে বাধার সম্মুখীন হয়েছেন

সংগঠনটি আরও জানায়, অন্তত ২১টি কেন্দ্রে ভোটগ্রহণ কার্যক্রম ও পর্যবেক্ষণে কিছু অনিয়ম ঘটেছে বলে প্রাথমিক তথ্য পাওয়া গেছে। এছাড়া তফসিল ঘোষণার পর থেকে নির্বাচনের আগ পর্যন্ত ২৫৪টি সহিংসতার ঘটনায় ৫ জন নিহত ও ১৬৫০ জন আহত হয়েছেন। নির্বাচন পরবর্তী কমপক্ষে ৩০ জেলায় ২০০ এরও বেশি সহিংসতার ঘটনায় একজন নিহত এবং তিন শতাধিক মানুষ আহত হয়েছেন।

আরও পড়ুন