ঢাকা, শনিবার, ০৭ মার্চ ২০২৬

২২ ফাল্গুন ১৪৩২, ১৮ রমজান ১৪৪৭

রিজওয়ানা হাসান ও খলিলুর রহমানকে গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৮:৪২, ৬ মার্চ ২০২৬

রিজওয়ানা হাসান ও খলিলুর রহমানকে গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ

ছবি :সংগৃহীত

বিদায়ি অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান ও বর্তমান পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে জামায়াতে ইসলামী। শুক্রবার (৬ মার্চ) জুমার নামাজের পর বায়তুল মোকাররম থেকে এ বিক্ষোভ মিছিল বের করা হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

এর আগে দলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে জনগণের রায়কে পালটে দেওয়ার অপরাধে সাবেক উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান ও ড. খলিলুর রহমানের গ্রেপ্তার এবং জিজ্ঞাসাবাদের দাবিতে আজ শুক্রবার বাদ জুমা জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরীর উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হবে বলে জানানো হয়।

প্রসঙ্গত, বৃহস্পতিবার (৫ মার্চ) সৈয়দা রিজওয়ানা হাসানের একটি সাক্ষাৎকার ভাইরাল হওয়ার পর জামায়াতের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করে তাকে জিজ্ঞাসাবাদ করার দাবি তোলা হয়। এক দিন পরই এ বিক্ষোভ কর্মসূচি দেওয়া হলো।

আরও পড়ুন