ঢাকা, রোববার, ১৫ ফেব্রুয়ারি ২০২৬

২ ফাল্গুন ১৪৩২, ২৬ শা'বান ১৪৪৭

নারী এশিয়া কাপ

শেষ ওভারের লড়াইয়ে শ্রীলঙ্কাকে হারিয়ে উড়ন্ত শুরু বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৮:৫৮, ১৪ ফেব্রুয়ারি ২০২৬

শেষ ওভারের লড়াইয়ে শ্রীলঙ্কাকে হারিয়ে উড়ন্ত শুরু বাংলাদেশের

ছবি :সংগৃহীত

শেষ ওভারের লড়াইয়ে শ্রীলঙ্কাকে রানে হারিয়ে উদীয়মান নারী এশিয়া কাপে উড়ন্ত শুরু পেয়েছে বাংলাদেশ। টস জিতে শুরুতে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে ১১৫ রানে অলআউট হয় বাংলাদেশ। জবাব দিতে নেমে নির্ধারিত ওভার শেষে ৯ উইকেটে ১১১ রানে থামে শ্রীলঙ্কার নারীরা।
ব্যাঙ্ককে আজ (১৪ ফেব্রুয়ারি) টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো করে বাংলাদেশ। ওপেনিং জুটিতে ইশমা তানজিম এবং শামীমা সুলতানা ৪৮ রান করেন। পাওয়ারপ্লের ৬ ওভারে কেবল ১ উইকেট হারিয়ে ৪৮ রান দাঁড় করায় বাংলাদেশ।

 ওপেনাররা বড় সংগ্রহের ভিত গড়ে দিলেও শুরুটা কাজে লাগাতে পারেননি মিডল অর্ডারের ব্যাটাররা। শেষ ১৪ ওভারে ৯ উইকেট হারিয়ে কেবল ৭৭ রান করে বাংলাদেশের মেয়েরা।
 
২৫ বলে দলীয় সর্বোচ্চ ৩০ রান করেন ওপেনার ইশমা তানজিম। শারমিন সুলতানার ব্যাট থেকে আসে ২৯ রান। এর বাইরে শামীমা ১৭ এবং রুবাইয়া হায়দার ১১ রান করেন। বাকি কেউই দুই অঙ্ক ছুঁতে পারেননি। 
 
রান তাড়ায় শুরুটা ভালো হয় শ্রীলঙ্কারও। প্রথম ৮ ওভারে ২ উইকেট হারালেও ৪৭ রান করে দলকে জয়ের পথেই রেখেছিলেন হানসিমা করুনারত্নে। তবে নিয়মিত বিরতিতে উইকেট হারানোই কাল হয়ে দাঁড়ায় লঙ্কানদের জন্য। ৫২ রানে তৃতীয় উইকেট হারানোর পর মাত্র ১৩ রানের ব্যবধানে আরও দুই উইকেট হারায় তারা।
 
নিশানসালাকে নিয়ে ষষ্ঠ উইকেটে হাল ধরেন আমা কাঞ্চনা। এই দুজন মিলে ৩০ রানের জুটি গড়েন। জয়ের জন্য শেষ ২ ওভারে ২১ রান দরকার ছিল শ্রীলঙ্কার। তবে ১৬ রানের বেশি করতে পারেনি দলটি।
 
বাংলাদেশের হয়ে ৩ উইকেট নিয়েছেন সানজিদা আক্তার মেঘলা। দুটো করে উইকেট নিয়েছেন ফাহিমা খাতুন এবং লতা মন্ডল। 

আরও পড়ুন