ঢাকা, বুধবার, ১১ ফেব্রুয়ারি ২০২৬

২৮ মাঘ ১৪৩২, ২২ শা'বান ১৪৪৭

নারী এশিয়া কাপ রাইজিং স্টার্সের জন্য দল ঘোষণা করলো বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৩:৩৫, ১০ ফেব্রুয়ারি ২০২৬

নারী এশিয়া কাপ রাইজিং স্টার্সের জন্য দল ঘোষণা করলো বাংলাদেশ

নারী এশিয়া কাপ রাইজিং স্টার্সের জন্য বাংলাদেশের দল ঘোষণা। ছবি: সংগৃহীত

থাইল্যান্ডের ব্যাংককে আগামী ১৩ ফেব্রুয়ারি পর্দা উঠছে নারী এশিয়া কাপ রাইজিং স্টার্স টুর্নামেন্টের। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) টুর্নামেন্টের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই প্রতিযোগিতায় বাংলাদেশ দলকে নেতৃত্ব দেবেন ফাহিমা খাতুন। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি।

জাতীয় দলের হয়ে খেলার অভিজ্ঞতা আছে ফাহিমার। তার সাথে দলে জায়গা পেয়েছেন শামীমা সুলতানা, ইশমা তানজিম, রুবাইয়া হায়দা ঝিলিক, জান্নাতুল ফেরদৌস সুমনা, শারমিন সুলতানা, ফারিহা ইসলাম, সানজিদা আক্তার মেঘলা, লতা মণ্ডল, তাজ নেহার। স্ট্যান্ডবাই হিসেবে আছেন দিশা বিশ্বাস, মিষ্টি রানী সাহা, হালিমাতুল সাদিয়া ও হাবিবা ইসলাম পিংকি।

 বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের দারুণ পারফরম্যান্স করেছেন সাদিয়া আক্তার। আর তাতেই সুযোগ মিলেছে রাইজিং স্টার্সের দলে। সবশেষ নারী ওয়ানডে বিশ্বকাপে জায়গা হয়নি সুমনার। তবে জাতীয় দলে ফেরার সুযোগ হিসেবে ‘এ’ দলে ডাক পেয়েছেন এই ক্রিকেটার। 

 নারী এশিয়া রাইজিং স্টার্সে ‘বি’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা, মালয়েশিয়া ও থাইল্যান্ড। ‘এ’ গ্রুপে ভারত-পাকিস্তানের সঙ্গে আছে নেপাল ও সংযুক্ত আরব আমিরাত। টুর্নামেন্ট শুরুর পরদিন (১৪ ফেব্রুয়ারি) শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে আসর শুরু করবে বাংলাদেশ। আর ১৬ ফেব্রুয়ারি স্বাগতিক থাইল্যান্ডের বিপক্ষে খেলবে লাল-সবুজের মেয়েরা।
 
১৮ ফেব্রুয়ারি গ্রুপ পর্বের শেষ ম্যাচে মালয়েশিয়ার বিপক্ষে খেলবে বাংলাদেশ। গ্রুপ পর্বে প্রতিটি দলই তিনটি করে ম্যাচ খেলার সুযোগ পাবে। প্রতিটি গ্রুপ থেকে পয়েন্ট টেবিলের শীর্ষ দুটি দল উঠবে সেমিফাইনালে। আর ২২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ফাইনাল। 
 
এশিয়া কাপ রাইজিং স্টার্সের জন্য বাংলাদেশ দল: ফাহিমা খাতুন (অধিনায়ক), শামীমা সুলতানা, ইশমা তানজিম, রুবাইয়া হায়দার ঝিলিক, জান্নাতুল ফেরদৌস সুমনা, শরিফা খাতুন, শারমিন সুলতানা, ফারিহা ইসলাম, সাদিয়া আক্তার, ফারজানা ইয়াসমিন, সানজিদা আক্তার মেঘলা, তাজ নেহার, লতা মণ্ডল ও ফাতেমা জাহান। 
 
স্ট্যান্ডবাই: দিশা বিশ্বাস, মিষ্টি রানী সাহা, হালিমাতুল সাদিয়া ও হাবিবা ইসলাম পিংকি।

  

আরও পড়ুন