ঢাকা, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

২০ জ্যৈষ্ঠ ১৪৩৩, ১৭ জ্বিলহজ্জ ১৪৪৭

রাঙামাটিতে ডিবি’র অভিযানে ইয়াবাসহ আটক ৩

আলমগীর মানিক,রাঙামাটি

প্রকাশ: ২১:৩৯, ২৪ ফেব্রুয়ারি ২০২৬

রাঙামাটিতে ডিবি’র অভিযানে ইয়াবাসহ আটক ৩

ছবি:বাংলার চোখ

মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে রাঙামাটি জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ৩০ (ত্রিশ) পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃতরা হলেন; মোঃ সিরাজ @ মোঃ সিরাজুল ইসলাম (৩৮), মোঃ হারুনুর রশিদ @ আয়রন হারুন (৪৩) ও রবিউল ইসলাম প্রকাশ রায়হান (২২)।

ডিবি সূত্র জানায়, মঙ্গলবার রাঙামাটি পৌরসভা এলাকার বক্ষব্যাধি হাসপাতালের পিছনে শাহজাহানের ভাড়া বাসার সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।

পুলিশ জানায়, ১নং আসামীর পিসিপিআর যাচাইয়ে একাধিক মাদক মামলাসহ সর্বমোট ০৯টি মামলার তথ্য পাওয়া গেছে। এছাড়া ২নং আসামীর বিরুদ্ধে পূর্বে ০২টি মামলার তথ্য পাওয়া গেছে।

রাঙামাটি জেলা পুলিশ-এর গোয়েন্দা শাখার কর্মকর্তা (ওসি) ডিবি মাদকসহ তিনজনকে গ্রেফতারের বিষয়টি প্রতিবেদককে নিশ্চিত করেছেন। তিনি জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন