ঢাকা, সোমবার, ২৭ জুলাই ২০২৬

১১ শ্রাবণ ১৪৩৩, ১০ সফর ১৪৪৮

আমনের বীজতলা কাঁদায় মিশিয়ে দেওয়ায় থানায় অভিযোগ! 

পাইকগাছা(খুলনা)প্রতিনিধি

প্রকাশ: ০০:১৩, ২৭ জুলাই ২০২৬

আমনের বীজতলা কাঁদায় মিশিয়ে দেওয়ায় থানায় অভিযোগ! 

ছবি:বাংলার চোখ

এ কেমন শত্রুতা!  সৃষ্টির সেরা জীব মানুষের বিবেক জ্ঞানবোধ ও মনুষ্যত্ব কোথায় গিয়ে পৌছালো? শেষ পর্যন্ত  প্রতিপক্ষকে জব্দ করতে আমনের বীজতলা কাঁদার সাথে মিশিয়ে দিয়ে কিসের প্রতিশোধ নিল? ভরা মৌসুমে কৃষকের আমনের পুরো বীজতলা নষ্ট করে কি লাভ হলো?

জানাগেছে, উপজেলার গড়ইখালী ইউপি'র নুরপুর আমিরপুর মৌজায় বাইনবাড়ীয়া ব্রিজ অভিমুখে মনির বাড়ী সংলগ্ন স্থানীয় গৌবিন্দ মন্ডল প্রতিবছরের ন্যায় তার বেয়াই সোলাদানার আমুরকাটার পঞ্চানন সরদারের ক্রয়কৃত ৩ বিঘা জমি বর্গাচাষি হিসেবে ফসল উৎপাদন করেন। 

এ বছরেও  তিনি হাল চাষের জন্য এ জমিতে উচ্চ ফলনশীল জাতের ৩ ব্যাগ ৩০ কেজি আমনের বীজতলা (চাতর) করেন। কিন্তু কৃষক কৃষ্ণপদ মন্ডলের অভিযোগ পূর্বশত্রুতা বশত হোগলার চকের মৃতঃ বল্লব মন্ডলের ছেলে অনিল মন্ডল গত ২১ জুলাই বিকেলে পুরো বীজতলা কাঁদার সাথে মিশিয়ে নষ্ট করে ফেলে ব্যাপক ক্ষতি করেছেন।

 বর্গাচাষি কৃষ্ণপদ-মেরি মন্ডল দম্পতির জানান, বীজতলা নষ্ট করার সময় নিষেধ করলে উল্টো গালাগালি ও হুমকি-ধামকি দেন অনিল মন্ডল। তবে এ সম্পর্কে অভিযুক্ত অনিল মন্ডলের কোন মতামত পাওয়া যায়নি। এ ঘটনায় জমির মালিক আমুরকাটা নিবাসী পঞ্চানন সরদার প্রতিকার চেয়ে ২৬ জুলাই রবিবার সকালে অভিযুক্ত অনিল মন্ডলের বিরুদ্ধে থানায় অভিযোগ করেছেন।

একটি সূত্র নিশ্চিত করেন পূর্বে টাকা লেনদেন নিয়ে পঞ্চানন সরদার ও অনিল মন্ডলের সাথে বিরোধ ছিল। কিন্তু গত ২৫/১/১৮ তারিখ অনিল মন্ডল তার সমুদয় টাকা নিয়ে স্বাক্ষর করে দেন, যার প্রমাণও আছে। অনেকে ধারনা করছেন  সেই টাকা লেনদেন নিয়ে এ ঘটনা ঘটতে পারে।

এ বিষয়ে ইন্সপেক্টর (অপারেশন)  জুলফিকার আলী খান জানান, অভিযোগের বিষয়ে একজন পুলিশ অফিসারের তদন্তের ভিত্তিতে ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও পড়ুন