ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

৭ শ্রাবণ ১৪৩৩, ০৬ সফর ১৪৪৮

সংসদ সদস্য গাজী নজরুলের আসন শূন্য হওয়া নিয়ে যা বলছে ইসি

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২৩:৫৭, ২২ জুলাই ২০২৬

সংসদ সদস্য গাজী নজরুলের আসন শূন্য হওয়া নিয়ে যা বলছে ইসি

ফাইল ছবি

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য ও জায়ামাতে ইসলামীর নেতা গাজী মো. নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। তার বহিষ্কারের সিদ্ধান্তে সংসদ সদস্য পদ নিয়ে নির্বাচন কমিশনের (ইসি) সচিব আখতার আহমেদ বলেছেন, সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের বিষয়ে নির্বাচন কমিশনের (ইসি) আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। আজ (বুধবার, ২২ জুলাই) বিকেলে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

আখতার আহমেদ বলেন, ‘সাতক্ষীরা-৪ আসনের এমপির বিষয়ে ইসিতে এখনো কোনো নোটিশ আসেনি। আসলে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেবে কমিশন।’

এ দিকে আজ বিকেলে রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে অনুষ্ঠিত জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের জরুরি বৈঠকে নজরুল ইসলামকে বহিষ্কারের সিদ্ধান্ত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন দলটির আমির ডা. শফিকুর রহমান।

পরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের জানান, সাংগঠনিক তদন্তে গাজী নজরুল ইসলামের নৈতিক স্খলন প্রমাণিত হওয়ায় দলের গঠনতন্ত্রের ৬২ নম্বর ধারা অনুযায়ী তাকে বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে বহিষ্কার করা হয়েছে।

একইসঙ্গে তাকে দল থেকে বহিষ্কারের বিষয়টি অবিলম্বে বাংলাদেশ নির্বাচন কমিশনকে অবহিত করারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন