ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১৯:৩৯, ২৫ ফেব্রুয়ারি ২০২৬
হাবিবুর রশিদ ও রাজিব আহসান। ফাইল ছবি
মন্ত্রিপরিষদে নতুন নিয়োগ পাওয়া দুই প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করেছে সরকার। বুধবার (২৫ ফেব্রুয়ারি) সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত পৃথক অফিস আদেশ জারি করা হয়েছে।
নতুন দুই প্রতিমন্ত্রীর মধ্যে হাবিবুর রশিদকে সড়ক পরিবহণ ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। এ ছাড়া রাজিব আহসানকে নৌপরিবহণ মন্ত্রণালয় এবং সেতু বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে।
সিনিয়র সহকারী সচিব অজিত দেবের সই করা অফিস আদেশে বলা হয়, গত ১৭ ফেব্রুয়ারির প্রজ্ঞাপনের আলোকে তাদের এই দায়িত্ব অর্পণ করা হয়েছে। এই অবস্থায় তাদের দপ্তর বণ্টনের আদেশ জারির প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের অনুরোধ জানানো হয়েছে।