ঢাকা, শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫

২২ অগ্রাহায়ণ ১৪৩২, ১৫ জমাদিউস সানি ১৪৪৭

ক্ষমতায় গেলে কী করবে না জামায়াত, জানালেন আমির

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৯:০৯, ২ ডিসেম্বর ২০২৫

ক্ষমতায় গেলে কী করবে না জামায়াত, জানালেন আমির

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ছবি :সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান জানিয়েছেন, রাষ্ট্র ক্ষমতায় গেলে জনগণকে অন্ধকারে রেখে কোনো সিদ্ধান্ত নেবে না জামায়াতে ইসলামী। কোনো সিদ্ধান্ত বাস্তবায়নের আগে সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে বসে পরামর্শ করা হবে।

মঙ্গলবার (২ ডিসেম্বর) দুপুরে রাজধানীর শেওড়াপাড়ায় একটি রেস্টুরেন্টে ওষুধ ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা জানান।

জামায়াত ইনসাফের ভিত্তিতে আগামীর বাংলাদেশ গড়তে চায় জানিয়ে দলটির আমির বলেন, দুর্নীতিমুক্ত সমাজ প্রতিষ্ঠা করতে পারলে ধনী-গরিব সবাই উপকৃত হবে। অব্যবস্থাপনার বিরুদ্ধে জামায়াতের কঠোর অবস্থান ভবিষ্যতেও বজায় থাকবে।

ওষুধ ব্যবসায়ীদের কাছ থেকে অবৈধ সুবিধা নিয়ে কিছু চিকিৎসক মানুষের সঙ্গে প্রতারণা করছেন উল্লেখ করে জামায়াত আমির বলেন, বাংলাদেশি চিকিৎসকদের জন্য হালাল পন্থায় বেঁচে থাকার যথেষ্ট সুযোগ সুবিধা রয়েছে। একসময় বাংলাদেশ ওষুধ শিল্পে বিদেশিদের ওপর নির্ভরশীল থাকলেও বর্তমানে বহু দেশে বাংলাদেশের ওষুধ রপ্তানি হয়।

আরও পড়ুন