ঢাকা, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬

২ চৈত্র ১৪৩২, ২৭ রমজান ১৪৪৭

ভিন্নমতাবলম্বীদের ওপর সব ধরনের জুলুম বন্ধ হোক : তথ্য উপদেষ্টা

নিজস্ব প্র্রতিবেদক

প্রকাশ: ০০:৫৯, ২৪ নভেম্বর ২০২৫

ভিন্নমতাবলম্বীদের ওপর সব ধরনের জুলুম বন্ধ হোক : তথ্য উপদেষ্টা

তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। ফাইল ছবি

ভিন্নমতাবলম্বীদের ওপর সব ধরনের জুলুম বন্ধের আহ্বান জানিয়েছেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। আজ রোববার (২৩ নভেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসে তথ্য উপদেষ্টা এ আহ্বান জানান।

মাহফুজ আলম লেখেন, মজলুম জালিম হচ্ছে, ফ্যাসিবাদবিরোধীরা ফ্যাসিবাদী হচ্ছে। পুরা পরিস্থিতি হতাশা ও ক্ষুব্ধতার। জুলুমকে ইনসাফ দিয়ে, সহিংসতাকে দরদ দিয়ে প্রতিস্থাপন না করে যারা নূতন মাত্রার জুলুম ও সহিংসতা করে বেড়াচ্ছেন, তারা ফ্যাসিবাদের পুনর্জাগরণের জন্য দায়ী থাকবেন।

মাহফুজ আলম আরও লেখেন, সমাজে রাষ্ট্রে চিন্তা ও আচারের বৈচিত্র‍্যকে বাধাগ্রস্ত করলে ফ্যাসিবাদ পুনঃপ্রতিষ্ঠিত হবে এবং জুলাই বিপ্লব ব্যর্থ হবে। তাসাওফপন্থী, ফকির, বাউলসহ সকল ভিন্নমতাবলম্বীদের ওপর সব ধরনের জুলুম বন্ধ হোক।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন