ঢাকা, বুধবার, ১১ ফেব্রুয়ারি ২০২৬

২৮ মাঘ ১৪৩২, ২২ শা'বান ১৪৪৭

পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ১৫

প্র্রতিনিধি

প্রকাশ: ১৫:৩৩, ১০ ফেব্রুয়ারি ২০২৬

পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ১৫

ছবি :সংগৃহীত

পাবনা-ঢাকা মহাসড়কের মাধপুর শোলাবাড়িয়ায় দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছে। আহত হয়েছে আরও ১৫ জন। আজ মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকালে এই দুর্ঘটনা ঘটে।

মাধপুর হাইওয়ে থানার পরিদর্শক (এসআই) মুস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, পাবনা থেকে ছেড়ে যাওয়া একটি বাস ও সিরাজগঞ্জ থেকে ছেড়ে আসা আরেকটি বাস সাঁথিয়া উপজেলার মাধপুর শোলাবারিয়া পৌঁছালে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত এবং ১৫ জন আহত হয়। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের নাম পরিচয় এখনো পাওয়া যায়নি।

আরও পড়ুন